ট্রেনে ওঠার সময় হাতে পর্যাপ্ত সময় ছিল না। তাই টিকিট না কেটেই ট্রেনে ওঠেছিলেন যাত্রী। তবে যাত্রা শেষ হলেও মনের ভেতর তাড়া করছিল এক ধরনের অপরাধ। বিনা টিকেটে ভ্রমণের দায় এড়াতে চাননি তিনি। অবশেষে নিজ থেকেই বগুড়া রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে ৩০ টাকা এবং একটি হাতে লেখা চিরকুট রেখে গেছেন ওই যাত্রী।গতকাল শনিবার বিকালে বগুড়া রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে টাকা ও চিরকুট রেখে যাওয়ার এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটে। কাউন্টারে পাওয়া সেই চিরকুটে যাত্রী নিজের নাম উল্লেখ করেছেন ‘মাহী’।চিরকুটে তিনি লিখেছেন, ‘আম...