থমাস
ডুলির ট্রেনিং ক্যাম্প থেকে আসছে না
তেমন সুখবর। ফিটনেস প্রাধান্য দিতে গিয়ে বাড়ছে
চোট। এর মধ্যে চোট
পেয়েছেন জামাল ভূঁইয়া, ফয়সাল ও বিশ্বনাথ ঘোষ।
ডিফেন্ডার বিশ্বনাথ ছিটকে গেছেন চার সপ্তাহের জন্য,
তাই আসিয়ান কাপ খেলা হচ্ছে
না তার।
তবে
জামালের ব্যাপারটি এখনো বলা যাচ্ছে
না। একসময়ের প্রত্যাশার প্রতীক এ ডেনমার্কপ্রবাসী ফুটবলার
আজ ক্ষয়িষ্ণু দীপশিখা। আলো দেওয়ার চেয়ে
ধোঁয়াই ছড়াচ্ছে বেশি। কয়েক বছর আগে
থেকেই ফিকে আসছে তার
পারফরম্যান্স। ৩৬ বছরের জামালের
পক্ষে রোজ দুবেলা অনুশীলনের
চাপ সহ...