নেদারল্যান্ডসের উত্তরের ছোট্ট শহর হিমস্কার্ক। কাঁচে ঘেরা বিশাল এক গ্রিনহাউসের ভেতর সারি সারি অর্কিড গাছ। কোথাও সাদা, কোথাও বেগুনি। কোথাও আবার গোলাপি রঙের নরম পাপড়ি। বাতাসে ভাসছে হালকা মিষ্টি গন্ধ। বাইরে থেকে দেখলে মনে হবে এটি যেন কোনো ফুলের রাজ্য। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে চলছে বছরের পর বছর ধরে বিজ...