দিনে দিনে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক
টি-টোয়েন্টি লিগগুলোর জনপ্রিয়তা বেড়েই চলছে। আইসিসির পূর্ণ সদস্য নয়- এমন দেশেও বসছে
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর। এতে আন্তর্জাতিক দ্বিপক্ষীয় সিরিজগুলোর ভবিষ্যৎ চরম সংকটের
মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিং। তার মতে, বর্তমানে
প্রায় ৭০ শতাংশ মানুষই আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে ক্লাব বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট
দেখতে বেশি পছন্দ করছে।
আন্তর্জাতিক ক্রিকেটের
আসন্ন সংকট নিয়ে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে হরভজন বলেন, ‘ইতিমধ্যেই এট...