দেশীয় ফ্রেইট ফরওয়ার্ডারদের সুরক্ষায় শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে নতুন করে লাইসেন্স না দেওয়া, মোট বিলের ওপর ১ শতাংশ উৎসে কর প্রত্যাহার এবং অভ্যন্তরীণ লেনদেনে স্থানীয় মুদ্রা ব্যবহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফা)। গতকাল রবিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।
বাফার নেতাদের আশঙ্কা, ফ্রেইট ফরওয়ার্ডিং খাতে শতভাগ বিদেশি মালিকানার সুযোগ দেওয়া হলে তিন দশকে গড়ে ওঠা প্রায় ১ হাজার ৩০০ দেশীয...