ফ্রান্সের ইউনিভার্সিটি জ্যঁ মুলাঁ (লিয়ঁ ৩)-তে পড়াশোনা করছেন মো.
তাহের হোসেন। সেখানে উচ্চশিক্ষার বিষয়ে পরামর্শ দিয়েছেন তিনি
ফ্রান্সে আছি এক বছর হলো। বর্তমানে ইউনিভার্সিটি জ্যঁ মুলাঁ (লিয়ঁ
৩) বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স দ্বিতীয় বর্ষে সাসটেইনেবল ম্যানেজমেন্ট ফর ইন্টারন্যাশনাল
বিজনেস (এসএমআইবি) প্রোগ্রামে পড়াশোনা করছি। শিখছি একটি ব্যবসাকে কীভাবে পরিবেশবান্ধব
ও উন্নয়নমূলক ধারণার মাধ্যমে গড়ে তোলা যায়।
ফ্রান্সে আসার আগে অনেকের কাছেই শুনতাম, এখানকার মানুষ বর্ণবাদী
(র্যাসিস্ট)। কিন্তু বাস্তবে মা...