জার্মানির ফ্রাঙ্কফুর্টে আন্তর্জাতিক
বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ।
তাদের অভিযোগ, এবারের বাংলাদেশ স্টলে গত বছরের বইয়ের বাইরে নতুন বইয়ের সংযোজন খুব
একটা চোখে পড়ছে না। বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, সাহিত্য-সংস্কৃতি ও সমকালীন
বাস্তবতা আন্তর্জাতিক পাঠকের সামনে তুলে ধরার সুযোগ থাকলেও স্টলে বইয়ের সীমিত
উপস্থিতিতে হতাশ হয়েছেন দর্শনার্থীদের অনেকে।
ফ্রাঙ্কফুর্ট বইমেলা ৭ অক্টোবর
শুরু হয়েছে, চলবে ১১ অক্টোবর পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশের প্রকাশক, লেখ...