জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা, নির্যাতন ও নিপীড়নের মদদদাতা এবং তৎকালীন ফ্যাসিবাদী শাসনব্যবস্থার দোসর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে বিচারে পুনঃতদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।আজ রবিবার শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীক যৌথ স্বাক্ষরিত এ স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল ইসলাম বরাবর প্রদান করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য...