ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে দীর্ঘ দেড় দশকে রাষ্ট্রের অন্যসব প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) মুক্ত থাকতে পারেনি— বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মতে, নিয়মনীতি উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারও প্রতি বিরূপ মনোভাব এবং রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতার কারণে এনবিআর প্রশ্নের মুখোমুখি হয়েছিল। ফলে সংস্থাটির ওপর থেকে উঠে গিয়েছিল মানুষের আস্থা।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘রাজস্ব সম্মেলন ২০২৬’-এ প্রধান অতি...