দিন এনে দিন খাওয়া মানুষের বেঁচে থাকার স্বপ্নটুকু নিয়েই যেন শুরু হয়েছে নতুন বাণিজ্য। বিনামূল্যে পাওয়ার কথা থাকলেও ধামরাইয়ের গ্রামগুলোতে 'ফ্যামিলি কার্ড' পাইয়ে দেওয়ার নামে চলছে একশ টাকার জালিয়াতি বাণিজ্য। এই প্রতারণা চক্রের মূল হোতা ধামরাই মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন।এমপির দোহাই ও দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে হতদরিদ্র শতাধিক নারীর কাছ থেকে তিনি হাতিয়ে নিয়েছেন নগদ অর্থ। তার সহযোগী হিসেবে মাঠপর্যায়ে কাজ করছেন সিন্ধুলিয়া এলাকার নাছিমা আক্তার নামে এক নারী। তিনি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাই...