কর্মব্যস্ততার একঘেয়েমি ভুলে আনন্দ, উচ্ছ্বাস ও সৌহার্দ্যের আবহে উৎসবমুখর হয়ে উঠেছিল বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) ক্যাম্পাস। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং কর্মস্পৃহা বাড়ানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজ বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘ফ্যামিলি ডে ২০২৬’।সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। কর্মক্ষেত্রের আনুষ্ঠানিকতার বাইরে সবাই মেতে ওঠেন বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক আয়ো...