বাংলা ও ফরাসি অপেরার মেলবন্ধন ঘটাতে ঢাকায় এসেছেন ফরাসি শিল্পী ভেরোনিক পেইন ও পিয়ানিস্ট ফ্যাব্রিস মেইত্রে। তারা বলেছেন শিল্পীজীবনের নানা অভিজ্ঞতার কথা। সাক্ষাৎকার নিয়েছেন পাভেল রহমান।
বাংলাদেশে এসে বাংলা গান শোনার সুযোগ হয়েছে?
ভেরোনিক পেইন: খুব বেশি গান শোনার সুযোগ হয়নি। তবে যতটুকু শুনেছি, তাতে অপেরার সঙ্গে আবেগ প্রকাশের কিছুটা মিল পেয়েছি। গায়কীর ধরন আলাদা হলেও অনুভূতির জায়গাটি কাছাকাছি। ঐতিহাসিকভাবেও অপেরার সঙ্গে লোকসংগীতের সম্পর্ক রয়েছে। শুরুর দিকে লোকজ সুর ও সাধারণ মানুষের জীবনের গল্...