সরকারি তথ্যব্যবস্থায় সমন্বিত ফ্যাক্টচেকিং কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। গতকাল বুধবার জাতীয় সংসদে মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের অনুপস্থিতিতে তার পক্ষে লিখিত প্রশ্নের জবাবে তিনি জানালেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তে এই পদক্ষেপ।
গতকাল জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদের প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানানো হয়। এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে...