যুক্তরাষ্ট্র ও ইউরোপে প্রায় ২০টি হামলা এবং হামলার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা। তাদের ইরান-সমর্থিত তৎপরতাকারী হিসেবে বর্ণনা করেছে মার্কিন কর্তৃপক্ষ। এসব হামলার মধ্যে যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনাও ছিল।মঙ্গলবার মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ওই তিন ব্যক্তি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং ইরাকের কাতাইব হিজবুল্লাহর হয়ে কাজ করেছেন। তাদের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধের’ অভিযোগ আনা হয়েছে।অভিযু...