বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতৃত্বের বৈধতা, সাংগঠনিক সংকট এবং সরকারি অনুদান বণ্টনে স্বচ্ছতার দাবি জানিয়েছেন নাট্যব্যক্তিত্ব ও ফেডারেশনের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ। এ বিষয়ে তিনি সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে চিঠি দিয়েছেন। গত ২৫ জুন দেওয়া ওই চিঠির একটি কপি দেখেছে আগামীর সময়।চিঠিতে মামুনুর রশীদ অভিযোগ করেন, ফেডারেশনের সাংবিধানিক প্রক্রিয়া উপেক্ষা করে একটি পক্ষ কার্যক্রম পরিচালনা করছে। ফলে সংগঠনের বর্তমান নেতৃত্বের বৈধতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।এ পরিস্থিতিতে ফেডারেশনকে দেও...