মুদ্রাস্ফীতি
নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তি উপেক্ষা
করে ২০২৩ সালের পর প্রথমবারের মতো সুদের হার বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক
ফেডারেল রিজার্ভ। বুধবার সংস্থাটি বেঞ্চমার্ক সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশীয়
পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশে উন্নীত করেছে।
ফেডারেল
রিজার্ভের এ সিদ্ধান্তের ফলে ঋণ নেওয়ার খরচ বাড়বে। এতে ক্রেডিট কার্ড, গাড়ি ও অন্যান্য
ঋণের সুদ বাড়তে পারে। ফলে উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে সাধারণ মানুষের ওপর আর্থিক
চাপ আরও বাড়ার আশ...