উজানে টানা ভারি বৃষ্টিপাতের প্রভাবে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়ছে। যদিও এখনো কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি, তবে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সম্ভাব্য এ পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জেলা তথ্য অফিস প্রস্তুতি জোরদার করেছে।সিলেট পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সুরমা ও কুশিয়ারা নদীর কানাইঘাট, আমলশিদ, শেওলা ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানির উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। উজানে কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে...