নতুন কোচ জাবি আলোনসোর
অধীনে দারুণ জয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করল চেলসি। রোমাঞ্চকর ও গোলবন্যায়
ভরপুর লন্ডন ডার্বিতে ক্র্যাভেন কটেজে ফুলহ্যামকে ৩-২ গোলে হারিয়েছে ব্লুজরা। ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে চলে এসেছে জোয়াও পেদ্রো, মরগান রজার্স ও কোল পালমারকে নিয়ে
গড়া চেলসির নতুন ত্রিফলা আক্রমণ। তাদের দুর্দান্ত বোঝাপড়া দেখে মুগ্ধ্ব আলোনসো স্বয়ং।
ম্যাচ শুরুর মাত্র ৩১ সেকেন্ডের
মধ্যেই লিড নিয়ে স্বপ্নের শুরু পায় চেলসি। কোল পামারের বাড়ানো বল থেকে দারুণ এক চিপ
শটে গোল করেন জোয়াও পেদ্রো। এই দ...