ঝিনাইদহের মহেশপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধে ছেলেকে রক্ষা করতে গিয়ে লাঠির আঘাতে রবিউল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে যাদবপুর মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রবিউল ইসলাম যাদবপুর গ্রামের মৃত আমিন উদ্দিন মৃধার ছেলে। অভিযুক্ত লুৎফর রহমান (৪৫) একই গ্রামের আব্দুল মজিদের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিহতের ১০ বছরের ছেলে সিফাত ইয়ামিন জিহাদ এবং অভিযুক্ত লুৎফরের ১৩ বছরের ছেলে সোহানুর রহমান সোহানের মধ্যে ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপুর ১টার...