সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের বিরুদ্ধে বিক্ষোভ করছেন পাকিস্তানের
হাজারো মানুষ। দেশটির চার প্রদেশ ভেঙে ১২ বা ১৫টি ছোট প্রশাসনিক অঞ্চল গঠনের প্রস্তাবের
প্রতিবাদে চলতি সপ্তাহে করাচির রাস্তায় নেমে আসেন বিক্ষুব্ধ জনগণ। তাদের পরনে ছিল ঐতিহ্যবাহী
আজরাখ চাদর ও টুপি।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনে এই বিক্ষোভের কথা জানানো হয়। প্রকাশিত
প্রতিবেদনে বলা হয়, গত রবিবার বিক্ষোভের আয়োজন করেছিল করাচিতে জিয়ে সিন্ধু রাহবার কমিটি।
এতে অংশ নেন জাতীয়তাবাদী নেতা, রাজনৈতিক কর্মী, আইনজীবী ও নাগরিক সমাজের প্...