ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সাইপ্রাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দুই পক্ষের সঙ্গেই সাইপ্রাসের সুসম্পর্ক থাকায় দেশটি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারে বলে মনে করেন তিনি।বৃহস্পতিবার সাইপ্রাসের প্রেসিডেন্ট প্রাসাদে আয়োজিত এক কর্মমধ্যাহ্নভোজে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনের জনগণ ও সাইপ্রাসের জনগণের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গেও সাইপ্রাসের ভালো সম্পর্ক রয়েছে। এই সম্প...