সচিবালয়ের আঙিনায় সারি সারি সাইকেল। একটির পর একটি সাইকেলে চড়ে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কখনো প্যাডেল ঘুরিয়ে, কখনো চালিয়ে পরীক্ষা করছেন সাইকেলগুলো। গত ২৫ নভেম্বরের এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। অবশ্য সাইকেলগুলো তার ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। দেশের তিন লাখ মেধাবী ছাত্রীকে বিতরণের আগে সেগুলোর মান ও ব্যবহারিক দিক যাচাই করতেই তিনি নিজে চালিয়ে দেখেন। তবে সাইকেলের প্রতি আগ্রহ শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানম...