সাইবার হামলার শিকার হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। হ্যাকারদের অননুমোদিত প্রবেশে সংস্থাটির ব্যক্তিগত ও বাণিজ্যিক কিছু গোপন তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ শুরু করেছে সংস্থাটি।ফিফার দাবি, তাদের প্রযুক্তিগত ব্যবস্থায় কোনো ত্রুটির কারণে এই হামলা হয়নি। বরং কর্মীদের পরিচয় ব্যবহার ও তাদের ছদ্মবেশ ধারণ করে গোপন তথ্যে প্রবেশ করেছে হ্যাকাররা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক নথিসহ গুরুত্বপূর্ণ কিছু তথ্...