কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর মাত্র এক ম্যাচ দূরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের। তবে ফাইনালে স্পেনকে হারিয়ে শিরোপা ধরে রাখতে হলে লিওনেল স্কালোনির দলকে শুধু প্রতিপক্ষকেই নয়, ফুটবল ইতিহাসে দীর্ঘদিন ধরে চলে আসা দুটি অভিশাপও ভাঙতে হবে।প্রথমটি ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর দলকে ঘিরে। ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে ওঠার পথে আর্জেন্টিনা আবারও র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে। কিন্তু ১৯৯৩ সালে ফিফা বিশ্ব র্যাঙ্কিং চালুর পর থেকে এক নম্বর অবস্থানে থাকা কোনো দলই বিশ্বকাপ জিততে পারেনি।...