বিতর্কিত ফিফা ফরওয়ার্ড
এন্টারপ্রাইজ প্রকল্পের পতনের পর চারদিক থেকে আসা তীব্র চাপের মুখে আরও নমনীয় হলেন
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার বিশাল রিজার্ভ ফান্ড থেকে সদস্য দেশগুলোকে
তিনি আরও বড় অঙ্কের আর্থিক অনুদান দেওয়ার জোরালো ইঙ্গিত দিয়েছেন।
গতকাল সোমবার ফিফার ছয়টি মহাদেশীয়
কনফেডারেশনের কাছে পাঠানো এক চিঠিতে ইনফান্তিনো জানালেন, যথাযথ সুশাসন ও স্বচ্ছ প্রক্রিয়া
বজায় রেখে সদস্য দেশগুলোর জন্য সর্বোচ্চ সম্ভাব্য অতিরিক্ত তহবিল প্রদানে তিনি সমর্থন
দেবেন। এর আগে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা...