ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ
ব্যক্তিগত স্বীকৃতি পাওয়ার মাত্র দুই সপ্তাহের মাথায় এক বড় ধরনের হতাশার মুখোমুখি হলেন
হ্যারি কেইন। ‘২০২৬ ফিফপ্রো মেনস ওয়ার্ল্ড ১১’ বা বিশ্ব একাদশ ঘোষণা করা হয়েছে, যেখানে সবচেয়ে বড় চমক হিসেবে বাদ পড়েছেন
সদ্য ব্যালন ডি’অর জয়ী বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার হ্যারি কেইন। অথচ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো লিওনেল মেসি জায়গা পেয়েছেন এই একাদশে।
বিস্ময়কর তথ্য হলো, ২০০৫
সাল থেকে এই পুরস্কার চালুর পর এই প্রথম বর্তমান ব্যালন ডি’অর জয়ী কোনো ফুটবলার বিশ্ব একাদশে জায়গা পেলেন না।...