ডিমের দাম কমাতে হলে প্রথমেই খামারিদের উৎপাদন ব্যয় কমাতে হবে। কারণ, খামারিদের মোট উৎপাদন ব্যয়ের ৭০ থেকে ৮০ শতাংশই যায় ফিডের পেছনে। আগামীর সময়কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) মহাসচিব মো. সাফির রহমান। সাক্ষাৎকার নিয়েছেন বিশেষ প্রতিনিধি মো. আহসানুজ্জামান
প্রশ্ন: দেশে ডিমের উৎপাদন ও চাহিদার পরিস্থিতি কেমন?
মো. সাফির রহমান: প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রায় ২ হাজার ৪৪০ কোটি ডিম উৎপাদন হয়েছে। দৈনিক উৎপাদ...