শার্টের আদলে টপ, প্যান্টে স্কার্টের ঘের আর
কাটে আন্তর্জাতিক ফিউশনের ছোঁয়ায় সমকালীন পোশাক। দেশেও বইছে এমন ট্রেন্ডের হাওয়া। লিখেছেন
রেজাউল আহমেদফ্যাশনের ভাষা বদলায় পোশাকের কাটে, সিলুয়েটে
আর ছোট ছোট নকশার খেলায়। কখনো
পরিচিত শার্টই হয়ে ওঠে আধুনিক টপ, কখনো প্যান্টের ঘেরে মিশে
যায় স্কার্টের আবহ। আন্তর্জাতিক
ফ্যাশনে প্রশস্ত প্যান্ট, স্বাচ্ছন্দ্য টেইলারিং ও নতুন অনুপাতের পোশাক
দীর্ঘদিন ধরেই নানা রূপে দেখা যাচ্ছে। পশ্চিমা
পোশাকের পরিচিত গড়নের সঙ্গে ভিন্নধর্মী কাট ও নকশার সমন্বয়ে তৈরি এই ধারায় গুর...