ঘড়ির কাঁটায় রাত দেড়টা। সাল ২০৪০। নির্ঘুম চোখ। হঠাৎ মনে হলো কিছু একটা খেতে হবে। সঙ্গে সঙ্গে ফ্রিজের দরজা খুলে হালকা খাবারের খোঁজে সেখানে দাঁড়াতেই উচ্চ স্বরে ফ্রিজ নিজেই বলে উঠল, ‘এ সময়ে খাওয়ার মতো কোনো খাবার আমার স্টকে নেই। ‘পরক্ষণেই ঘড়ি থেকে কর্কশ আওয়াজ, ‘এখন ঘুমানোর সময়! এত রাতে জেগে থাকা শরীরের জন্য খারাপ!’ কী অদ্ভুত কাণ্ড! যন্ত্রপাতিও কথা বলছে মানুষের সঙ্গে—আজকের দিনের কাল্পনিক এ দৃশ্যটিই নাকি জলজ্যান্ত বাস্তব হয়ে উঠবে ২০৪০ সালের পৃথিবীতে। চলতি মাসের ১৫ তারিখেই নিজের ওয়েবসাইট ‘ফিউচারিস্ট স্পি...