হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়ার সুযোগ কারও থাকা উচিত নয়। মঙ্গলবার এমনটাই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।‘আমার মনে হয় না, কারও ফি নেওয়ার অধিকার থাকা উচিত,’ সাংবাদিকদের বললেন ট্রাম্প। এর একদিন আগে তিনি প্রস্তাব করেছিলেন, যুক্তরাষ্ট্র প্রণালিটি ব্যবহারকারী কার্গোর ওপর ২০ শতাংশ ট্রানজিট ফি আরোপ করবে।তিনি ব্লেলন, ‘ফি নেওয়ার ধারণাটি আমার পছন্দ নয়। তবে একই সময়ে এটাও ন্যায্য নয় যে, পুরো বিশ্বের জন্য আমরা এই প্রণালিটি সুরক্ষিত রাখব।’