বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গড়ে উঠেছে অনন্য কিছু সমুদ্রসৈকত।
সৈকতে ভ্রমণে আপনাদের সঙ্গে আছেন ফাহিম মাশরুর
কক্সবাজার
কক্সবাজারের মূল সৈকতের প্রধান তিনটি পয়েন্ট লাবণী, সুগন্ধা ও
কলাতলী। এ ছাড়া ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ ধরে দক্ষিণে গেলে সবুজ পাহাড় ও উত্তাল
সমুদ্রের মাঝখান দিয়ে একে একে মিলবে হিমছড়ির ঝরনা ও পাহাড়চূড়া, ইনানীর প্রবাল পাথরের
সৈকত, পাটুয়ারটেক ও টেকনাফ। তবে অতিরিক্ত ভিড় ও উচ্চ ব্যয়ের বিষয়টি মাথায় রেখে ভ্রমণ
পরিকল্পনা করুন।
দেশের একমাত্র প্রবাল দ্বীপ ‘নারিকেল জিঞ্জিরা’ খ্যাত...