ফান্ড তছরুপ ও জালিয়াতিপূর্ণ ঋণ বিতরণের কারণে গভীর সংকটে
নিমজ্জিত শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট
লিমিটেড। প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে গুরুতর শঙ্কার তৈরি হয়েছে। কোম্পানিটির ২০২৫
সালের নিরীক্ষা প্রতিবেদনে সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, বিতরণ করা মোট ঋণ ও বিনিয়োগের
৯৯ দশমিক ৯৯ শতাংশই বর্তমানে খেলাপি। অথচ বিপুল পরিমাণ খেলাপি ঋণের বিপরীতে জামানত
হিসেবে যেসব সম্পদের কথা বলা হয়েছে, বাস্তবে তার বেশিরভাগেরই কোনো মূল কাগজপত্র নেই।
নিরীক্ষকের মতে, অধিকা...