বাংলাদেশে প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ড ব্রেড অ্যান্ড বান ডে’ উদযাপন করেছে আকিজ বেকার্স লিমিটেডের ব্র্যান্ড ফাস্ট ব্রেড অ্যান্ড বান। শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার গুলশানে সুভাস্তু হেনা স্কাইলাইনের ‘দ্য গ্র্যান্ডিয়র’-এ এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ আয়োজনে রুটি ও বানপ্রেমীরা অংশ নেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সরাসরি স্যান্ডউইচ তৈরির আয়োজন, যেখানে অতিথিরা নিজেদের পছন্দের উপকরণ দিয়ে স্যান্ডউইচ তৈরি করেন।অনুষ্ঠানের শুরুতে অতিথিদের নিয়ে বিশাল আকৃতির একটি বান কাটে...