রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যায়ের রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোবোএক্স ১.০’। দেশের ৭০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০০-এর বেশি শিক্ষার্থী এতে অংশ নেন। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ পান।গত শুক্রবার (১৩ নভেম্বর) বিইউবিটির আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মধ্যে রোবটিকস ও আধুনিক প্রযুক...