আমার অফিসের পাশেই একটা ফার্নিচারের শোরুম আছে। আর সেই শোরুমে প্রতিদিন একজন লোক আসেন। অন্তত ১০ দিন ধরে তাকে দেখছি। প্রতিদিন একটা করে চেয়ার কেনেন তিনি। প্রথম দিন কাঠের চেয়ার কিনলেন। দ্বিতীয় দিন প্লাস্টিকের। তৃতীয় দিন একটা ঘূর্ণায়মান চেয়ার। চতুর্থ দিন লোহার। পঞ্চম দিন ফোম লাগানো হাতাছাড়া চেয়ার। দোকানি ব্যাপক খুশি। এমন ক্রেতা প্রতিদিন এলে শুধু চেয়ার বিক্রি করলেই চলে।
একদিন জিজ্ঞেস করলাম, ‘ভাই, এত চেয়ার দিয়ে কী করেন?’
তিনি বললেন, ‘বসার জন্য।’
আমি বললাম,‘প্রতিদিন একটা করে চেয়ার কিনলে একসময় তো ঘরে চেয়ার...