দিনাজপুরের নবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ১০১টি আম ও বরইগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে। এতে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা মিয়া নামের এক ব্যক্তি। এ ঘটনায় ২২ অক্টোবর নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের পদুমহার মৌজায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত পাঁচজন হলেন ওই গ্রামের সোমা উরাও (৫০), অর্জুন উরাও (৩৭), শিরিন সরেন (৩০), ফুলমতি উরাও (৪৫) ও সুমন উরাও (২২)।তারা মিয়ার অ...