বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। আজ সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে বক্তৃতায় তিনি বাংলাদেশ প্রসঙ্গে এ আহ্বান জানান।ফলকার তুর্ক বলেন, ‘বাংলাদেশে আমরা এমন একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠানের দাবি জানিয়ে আসছি যা নিরাপত্তা বাহিনীর ওপর নজরদারি রাখতে পারে।’তিনি বলেন, ‘নিরাপত্তা ও আইন প্রয়োগের ক্ষেত্রে সাম...