আমাদের আর্টিজান হাবে তৈরি একটা জুট ম্যাক্রামি ব্যাগ আমরা জাহাজে তুলে দিই ষোলো থেকে বিশ ডলারে, টাকার হিসাবে যা দুই হাজার থেকে আড়াই হাজারের মধ্যে। সেই একই ব্যাগ ইউরোপের দোকানে গিয়ে বিক্রি হয় ষাট থেকে একশ ডলারে, মানে সাত হাজার থেকে বারো হাজার টাকায়। হিসাবটা গোপন কিছু নয়, যে কেউ করে দেখতে পারেন।প্রশ্নটা হলো, ওই একশ ডলারের কতটুকু আদৌ বাংলাদেশে থেকে যায়, আর কতটুকু তৈরি হয় আমাদের বন্দর ছাড়ার পরে। আর তার পরের প্রশ্নটা আরও জরুরি। ওই তফাতের কতটা আমরা নিজেরাই তৈরি করতে পারি, অর্থাৎ পণ্যে আর কতটা মূ...