ফ্রান্সের খ্যাতিমান লেখক, বুদ্ধিজীবী ও দেশটির প্রথম সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আঁদ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আগামী ২১ থেকে ২৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফরাসি সপ্তাহ (সেমেইন ফ্রঁসেজ)’।ফরাসি সপ্তাহের উদ্বোধনী দিন শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে ‘ফ্রেঞ্চ অপেরা শো ব্লেন্ডেড উইথ বাংলা অপেরা’। বাংলাদেশে প্রথমবারের মতো ফরাসি ও বাংলা অপেরার এই ঐতিহাসিক মেলবন্ধন ঘটবে বিশেষ এই অপেরা সন্ধ্যায়।গত মঙ্গলবার ঢাকাস্থ ফ্...