সামাজিক নানা ইস্যুতে ময়মনসিংহের মুক্তাগাছার পরিচিত প্রতিবাদী মুখ ফরহাদ হোসেন জনি (৩৫)। ছিলেন ‘বেকার মুক্তি কর্মসংস্থান’ নামের একটি সংগঠনের কেন্দ্রীয় সংগঠক ও ময়মনসিংহ শাখার সভাপতি। গত মঙ্গলবারও রাজধানীর প্রেস ক্লাবে একটি মানববন্ধনে দেখা গেছে তাকে।পরদিন মুক্তাগাছায় নিজ বাড়ির সামনে তার গায়ে পেট্রল ছিটিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার হাসপাতালে মারা যান এই যুবক। মৃত্যুর আগে পুলিশকে জানিয়ে যান হামলার কথা। পরিচিতজনরা বলছেন, বেশ কিছুদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল ফরহাদকে, প্রতিবাদী কর্...