নামাজ শুধু
কয়েকটি নির্দিষ্ট রুকন ও কিয়ামের সমষ্টি নয়; এটি বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক গভীর
করার অন্যতম প্রধান মাধ্যম। ফরজ নামাজ শেষ হওয়ার পরও নবীজি (সা.)-এর ইবাদত থেমে
যেত না। তিনি নামাজের পর বিভিন্ন জিকির, দোয়া ও ইস্তিগফার করতেন এবং সাহাবিদেরও
এসব আমলের শিক্ষা দিয়েছেন। তাই নামাজের পরের সময়টি একজন মুমিনের জন্য অত্যন্ত
মূল্যবান। এসব নবীজি (সা.)-এর করা কিছু আমল-
তিনবার ইস্তিগফার
নামাজ শেষ করেই
নবীজি (সা.) তিনবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। সাওবান (রা.) বলেছেন,
রাসুলুল্লাহ (সা.) নামাজ শেষ...