‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টায় একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফন্টটির নমুনা বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।‘তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প’-এর পক্ষে প্রকল্প পরিচালক মাহবুব করিম, ভাষাপ্রযুক্তি বিশেষজ্ঞ মামুন অর রশীদ ও প্রকাশনা বিশেষজ্ঞ শহীদুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত থেকে ফন্টটির নমুনা হস্তান্তর করেন।বাংলা ভাষাকে তথ্যপ্রযুক্তি ও কম্পিউটারে আরও সমৃদ্ধ ও ব্যবহারবান্ধব করতে ‘ব...