বাংলাদেশ জাতীয়তাবাদী
দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে
মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও আলোচনা সভা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) আয়োজিত
এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন।
অনুষ্ঠানে ফজলুল হক
মিলনের উপস্থিতিতে স্থানীয় জলাশয়ে অবমুক্ত করা হয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা।
পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির চারাগাছ।
এ সময় বক্তব্যে ফজলুল হক
মিলন বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ সংরক্...