নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। আগামীকাল শুক্রবারই তার শপথ নেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন ও শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন, জাতীয় সংসদ ও
বঙ্গভবন। রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয়
সংসদের স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
হাফিজ উদ্দিন আহমদ।
নির্বাচনে
ক্ষমতাসীন দলের পক্ষে বিএনপির
সদ্য সাবেক মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী
মি...