বিশ্বকাপের সেমিফাইনালে
ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়দের ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ সংক্রান্ত একটি
ব্যানার প্রদর্শন ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। বিষয়টি নিয়ে যখন যুক্তরাজ্য
সরকার ফিফার কাছে তদন্তের দাবি জানিয়েছে, ঠিক তখনই ঘটনা নতুন মোড় নিল। হোয়াইট হাউজের
পক্ষ থেকে এই ব্যনার প্রদর্শনকে আর্জেন্টিনার খেলোয়াড়দের ‘মতপ্রকাশের স্বাধীনতা’ হিসেবে দেখা হয়েছে।
গত বুধবার ইংল্যান্ডের
বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠে ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ (ফকল্যান্ডস আর্জেন্ট...