প্রিয়সহোদর,
আশা করি ভালো আছ। ভালো থাকার মতো বয়সে আছ বলিয়াই আশা করিতেছি। আমার মতো সনদপত্রের পাহাড় বুকে লইয়া বেকারত্বের মরুভূমিতে হাঁটিতে হইলে হয়তো এই আশাটুকুও থাকিত না।
তোমাকে কয়েকটি জরুরি কথা বলিবার আছে। প্রথমত, পড়ালেখা করিও, তবে বেশি করিও না। দেশে শিক্ষার সঙ্গে বেকারত্বের এক অদ্ভুত প্রেমের সম্পর্ক গড়িয়া উঠিয়াছে। যত শিক্ষিত হইবে, বেকারত্ব ততই তোমাকে ভালোবাসিবে। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তোমাকে চাকরি না দিলেও বেকারদের অভিজাত মহলে বসিবার আসন দিবে। নিরক্ষর লোকটি অন্তত জানে না, সে কী হারাইয়াছে। তুমি...