জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বহুমুখী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় উচ্চশিক্ষার পাঠ্যক্রমে জনসম্পৃক্ত ‘প্ল্যানেটারি হেলথ’ শিক্ষা অন্তর্ভুক্ত করার ওপর জোর দিয়েছেন শিক্ষাবিদ, গবেষক ও নীতিনির্ধারকেরা। গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন কমিউনিটি-ড্রিভেন প্ল্যানেটারি হেলথ এডুকেশন’ শীর্ষক এক আন্তর্জাতিক সিম্পোজিয়ামে বক্তারা এ আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে পরিচালিত ‘ইরাসমাস প্লাস ক্যাটা-আর্থ’ প্রকল্পের আওতায় দিনব্যাপী এ আয়োজনের মূল দায়ি...