আমি
জানি না আমার কী
হয়েছে, কিন্তু সবাই বলে আমার
কিছু একটা হয়েছে। সবাই
বলতে আমার জীবনের মানুষেরা।
যদিও আমার জীবনের মানুষদের
সংখ্যা নিতান্ত কম। গ্রামে আমার
বাবা থাকেন। আমি আব্বা ডাকি
তাকে। আমার মেয়ে যেমন
আমাকে তুমি ডাকতে পারে,
কাঁধে চড়তে পারে, তার
সঙ্গে আমার তেমন সম্পর্ক
নয়। বলা যায় বেশ
একটা ফরমাল সম্পর্ক। আপনি করে বলি
এখনো। মাঝে উনি যখন
অসুস্থ হয়ে পড়েছিলেন— হঠাৎ
করে শরীরে একসঙ্গে ধরা পড়ল চিনি
ও রক্তের ঊর্ধ্বচাপ— শহর থেকে ছুটে
গেলাম তার কাছে। বেলায়
বেলায় চিকিৎসক ও চিকিৎসালয়; তখন...