হোয়াইট হাউসে বৈঠকের আগে ইরান ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মতপার্থক্যের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্যে আলোচনার বিষয়বস্তু চলে আসায় নেতানিয়াহুর প্রতি বিরক্তিও প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার ওয়াশিংটনে দুই নেতার বৈঠকের আগে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে নেতানিয়াহু যে তথ্য দিতে চান, তা তাকে আগেই জানানো হয়েছে। বিষয়টি প্রকাশ্যে জানানোর প্রয়োজন ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের একটি প্রধান পারমাণবিক স্থাপনার কাছে পাহা...