ছবিতে
সেনাবাহিনীর পোশাক পরা এক নারী।
আত্মবিশ্বাসী ভঙ্গি, চোখ-মুখে দৃঢ়তা।
ফেসবুকের ‘লেডি সোলজার/নারী
যোদ্ধা’ পেজে এমনই ছবি
দেখে আকৃষ্ট হন ইতালিপ্রবাসী তরুণ
শাহাদাত খান। এরপর সামাজিক
যোগাযোগমাধ্যমে পরিচয়, ইমোতে নারী কণ্ঠে নিয়মিত
চলত মিষ্টি কথোপকথন। ধীরে ধীরে সে
পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে।
দূর
প্রবাসে থাকা ২২ বছরের
তরুণের কাছে তখন ওপারের
মানুষটি হয়ে ওঠেন আপনজন।
কথার ফাঁকে আসে অসুস্থতার গল্প,
কখনো নিজের, কখনো মায়ের। আবেগে
সাড়া দিয়ে সাহায্যের হাত
বাড়িয়ে দেন শাহাদাত। একবার
নয়,...